লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমার আভাস দেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রাজধানী ঢাকার আবহাওয়া প্রসঙ্গে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এছাড়া বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

জনপ্রিয় সংবাদ

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস

সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬