লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জেলা পুলিশের ঈদ-উল-আযহা উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

আলমগীর কবির, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

 ২৮ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার দুপুর ০১:৩০ ঘটিকায় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই প্রীতিভোজের আয়োজন করা হয়।

ঈদের অনাবিল আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এই ব্যতিক্রমী ও উৎসবমুখর উদ্যোগ নেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

“ঈদের এই পবিত্র ক্ষণে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও কাজের উদ্দীপনা বাড়িয়ে তুলতেই জেলা পুলিশের এই মিলনমেলা।”

প্রীতিভোজ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্য ও কর্মচারীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা পুলিশের এই ঈদ উদযাপন সম্পন্ন হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের

গাইবান্ধায় জেলা পুলিশের ঈদ-উল-আযহা উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০১:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬