লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের অবদান চিরকাল স্মরণীয় করে রাখবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, দলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

আজ শুক্রবার (২৯ মে) প্রতিমন্ত্রীর বাসভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের প্রতিটি উদ্যোগ আজ জনমনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। দেশের জন্য তাঁদের এই অসীম সাহস ও আত্মত্যাগকে বর্তমান বিএনপি সরকার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণীয় করে রাখবে।”

তিনি আবেগঘন কণ্ঠে আরও বলেন, “জুলাই যোদ্ধাদের অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, দেশে নতুন সরকার গঠিত হয়েছে। তাঁদের এই ত্যাগের ফলেই আজ আমি মন্ত্রী হিসেবে দেশ ও জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।” এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখা সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা প্রতিমন্ত্রীর এই আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং নতুন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চৌগাছা কাঁচাবাজারে প্রস্তাবিত মসজিদের স্থান পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের অবদান চিরকাল স্মরণীয় করে রাখবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১০:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬