লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, দুইজন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
মোঃ আলমগীর হোসাইন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধ বাংলা মদ প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী থানা পুলিশ। অভিযানে একটি কথিত বাংলা মদের কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি গ্রামের মোঃ হবিবর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির ভেতরে অবৈধভাবে বাংলা মদ তৈরির কার্যক্রম চলছিল বলে পুলিশ দাবি করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে হবিবর রহমান এবং মদ তৈরির কাজে নিয়োজিত গোনাই নামের এক যুবককে আটক করা হয়। একই সঙ্গে মদ প্রস্তুতের বিভিন্ন সরঞ্জাম ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য প্রস্তুত ও বিক্রির অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

ফুলবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আঙুলের চোটে ঢাকা টেস্টে নেই মুশফিক, সিলেট নিয়ে আশাবাদী বিসিবি

ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান, দুইজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬