লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি যারা: চূড়ান্ত সূচি ও সমীকরণ

৪৮ দলের এই মহাযজ্ঞে নানা নাটকীয়তা, অবিশ্বাস্য অঘটন আর বিতর্ক পেরিয়ে অবশেষে টিকে রইল মাত্র ৮টি দেশ। বিশ্বজয়ের ট্রফি থেকে এখন মাত্র তিন ধাপ দূরে দাঁড়িয়ে থাকা দলগুলো প্রস্তুত তাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য।

শেষ ষোলোর সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির দল মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে এই ম্যাচ ঘিরে রেফারিং নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মিসর অভিযোগ তুলেছে যে, তাদের একটি গোল বাতিল করা হয়েছে এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল ছিল, যা নিয়ে তারা ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছে।

অন্যান্য ম্যাচে ফেবারিট স্পেন পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। বেলজিয়াম ৪-১ গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে। ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা কানাডাকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

ইংল্যান্ডকে শেষ আটে উঠতে বেশ লড়তে হয়েছে। তারা মেক্সিকোকে হারিয়েছে ৩-২ গোলে। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ নরওয়ে, যারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে। এদিকে, কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার নিষ্প্রাণ ম্যাচটি ১২০ মিনিটে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালের সূচি অনুযায়ী, বৃহস্পতিবার ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার ১০ জুলাই রাত ১টায় সোফি স্টেডিয়ামে খেলবে স্পেন ও বেলজিয়াম। শনিবার ১১ জুলাই রাত ৩টায় হার্ড রক স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। সবশেষে রোববার ১২ জুলাই সকাল ৭টায় অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনা লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি যারা: চূড়ান্ত সূচি ও সমীকরণ

প্রকাশিত হয়েছে: ০৭:০০:২২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬