লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫% মানুষ: জরিপ

ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশের ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষ। গবেষণা প্রতিষ্ঠান দ্য ডেল্টাগ্রাম পরিচালিত এক জাতীয় জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে সমর্থন করেছেন ৭৫.৩ শতাংশ উত্তরদাতা, যেখানে ১৭.৫ শতাংশ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭.২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি।

১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারা দেশের তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপটি পরিচালনা করে ডেল্টাগ্রাম। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় চার মাস পর এই জনমতের মূল্যায়ন করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে দেশের আট বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। সরাসরি সাক্ষাৎকারে সমর্থনের হার ছিল ৭৫.৮ শতাংশ এবং মোবাইল ফোনে ছিল ৭৪.১ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার ৮৩.১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এই হার ৭০.৪ শতাংশ। তবে গবেষকরা বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছেন, নমুনার আকার ছোট হওয়ায় এ ক্ষেত্রে পরিসংখ্যানগত বিচ্যুতির সম্ভাবনা থাকতে পারে।

শহর ও গ্রামের মধ্যে সমর্থনের ক্ষেত্রেও পার্থক্য দেখা গেছে। গ্রামাঞ্চলের ৭৮.৫ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেখানে শহরাঞ্চলে এই হার ৭০.১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থনের হার কিছুটা কম, যা ৭০.৯ শতাংশ।

দ্য ডেল্টাগ্রাম জানিয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। এই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রয়েছে। গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, জরিপের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়ন সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে এবং মাঠপর্যায়ের জরিপকারীদের ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

দ্য ডেল্টাগ্রাম জানায়, দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে দেশের আট বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। মোট উত্তরদাতার সংখ্যা ছিল তিন হাজার এবং সাড়া দেওয়ার হার ছিল ৭৫.৭ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

ডব্লিউএইচওর পদে মিথ্যা সিভির অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫% মানুষ: জরিপ

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬