লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রধান লক্ষ্যবস্তু আমি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের প্রধান লক্ষ্যবস্তু বা নাম্বার ওয়ান টার্গেট। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিস্থিতির কারণে তিনি যেকোনো সময় মারাও যেতে পারেন। বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইরানের সঙ্গে আমেরিকার চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিকে একটি অভূতপূর্ব সাফল্য হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। তার দাবি, এই যুদ্ধের কারণেই ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে।

সংবাদ সম্মেলনে ইরানের সমঝোতাকারীদের নিয়ে সমালোচনা করে ট্রাম্প তাদের কিছুটা ‘পাগল প্রকৃতির’ বলে মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, ইরানের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র একদিনেই ধ্বংস হয়ে গেছে এবং তাদের অনেক নেতা মারা গেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের হয়তো আরও এক সেট নেতা ছিল, যারা ইতিমধ্যে মারা গিয়ে থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

এমপি পদ থেকে ফেরদৌসী মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের প্রধান লক্ষ্যবস্তু আমি, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ০২:১৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬