লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কো ম্যাচেও আর্জেন্টিনার রেফারিং প্রত্যাশা ফ্রান্সের কোচ দেশমের

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং বিতর্ক বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। ওই ম্যাচে ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং ভিএআরের ভূমিকা নিয়ে অনেকে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও, এই বিতর্কে নেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। বরং তিনি চান, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের মতোই দক্ষ রেফারিং দেখা যায়। মরক্কো ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দেশম বলেন, আশা করি আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটির রেফারি নিয়োগ নিয়েও বেশ সমালোচনা তৈরি হয়েছে। ম্যাচটিতে দায়িত্ব পাওয়া পাঁচ রেফারিই আর্জেন্টাইন। মূল রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো টেলো, যিনি ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচেও দায়িত্বে ছিলেন। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। চতুর্থ রেফারি হিসেবে রাখা হয়েছে দারিও হেরেরাকে এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

একই দেশের পাঁচ রেফারি নিয়োগের বিষয়টি নিয়ে ফরাসি সংবাদমাধ্যমে সমালোচনা হলেও দেশম তা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, যা থেকে দলটির সঙ্গে একধরনের তিক্ততা তৈরি হয়েছে। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠলেও ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার তা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, গত ফাইনালটা থেকে আমাদের কিছুটা তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। কোনো রেফারি দায়িত্ব পেলে তা যোগ্যতার কারণেই পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব দেবে উভয়পক্ষ

মরক্কো ম্যাচেও আর্জেন্টিনার রেফারিং প্রত্যাশা ফ্রান্সের কোচ দেশমের

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬