লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে সমতায় ফিরলেন এমবাপ্পে

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে লিওনেল মেসির সঙ্গে সমতায় পৌঁছেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবারের আসরে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে গোল করে নিজের গোলসংখ্যা আটটিতে উন্নীত করেছেন তিনি। এই জয়ে ফ্রান্স ২-০ ব্যবধানে মাঠ ছেড়েছে। গোলদাতার তালিকায় এই দুজনের পরেই রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড, যার গোল সংখ্যা সাত।

ম্যাচের ২৮তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড় নুসাইর মাজরাউই ফাউল করলে ফ্রান্স পেনাল্টি পায়। তবে এমবাপ্পের নেওয়া সেই শটটি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। প্রথমার্ধে গোল না পেলেও ম্যাচের ৬০তম মিনিটে এমবাপ্পে আর ভুল করেননি। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। এর ছয় মিনিট পর এমবাপ্পের সহায়তায় গোল করে উসমান দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৭৭তম মিনিটে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় বদলি খেলোয়াড় নামার আগে দর্শকদের উদ্দেশে দুই হাত নেড়ে অভিবাদন জানান এই ফরাসি তারকা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও এমবাপ্পে এগিয়েছেন; এখন পর্যন্ত ২০টি বিশ্বকাপ ম্যাচে তার গোলসংখ্যা ২০টি। অন্যদিকে, ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল করে তালিকায় এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি ছিল জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। একই রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে আবারও মেসির পারফরম্যান্সের দিকে নজর থাকবে ফুটবল বিশ্বের।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে সমতায় ফিরলেন এমবাপ্পে

প্রকাশিত হয়েছে: ১২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬