লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন শেখ হাসিনা: আসিফ নজরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের যে ঘোষণা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাকে অবিলম্বে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘স্বাগতম, শেখ হাসিনা’ শিরোনামে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে আগ্রহী। যদি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সত্য হয়, তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ড. নজরুল বলেন, বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানে শত শত প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর, দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগগুলোর বিষয়ে আপনার ব্যাখ্যা কী, তা ইতিহাস ও আদালত জানতে চাইবে। এছাড়া ভোটাধিকার হরণ এবং দেশকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করার বিষয়েও তিনি জবাবদিহিতা দাবি করেন।

সাবেক আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনি আপনার পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বইতে হয়েছে আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীদের। তাদের অনেকেই বর্তমানে মামলার মুখোমুখি বা অনিশ্চয়তায় আছেন। তাই যদি ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত থাকে, তবে আর দেরি না করে অবিলম্বে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন তিনি। অন্যথায় বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ কর্মীদের বিভ্রান্ত না করার আহ্বানও জানান ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেন এবং নির্বাসনে থাকা দলীয় নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক মসজিদের দানবাক্সে ৬ মাসে মিলল ১০ লাখ টাকা

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন শেখ হাসিনা: আসিফ নজরুল

প্রকাশিত হয়েছে: ১০:০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬