লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম পার্টি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সরে আসছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে দলটি। আজ রোববার নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘দলটি এখনো জামায়াত জোটেই রয়েছে।’

মাওলানা মুসা বিন ইযহার আরও বলেন, ‘আমাদের দল ১১ দলীয় ঐক্য ছাড়ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ গুঞ্জন। এর কোনো সত্যতা নেই। খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্য ছাড়ার খবর শুনেছি, তবে আমরা এখনো এ ঐক্যে বহাল আছি।’

এর আগে শনিবার রাজধানীর কাকরাইলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য মূলত ছিল একটি নির্বাচনি সমঝোতা। যেহেতু নির্বাচন শেষ হয়েছে, তাই এই সমঝোতার কার্যকারিতাও শেষ। এ কারণে খেলাফত মজলিস এখন থেকে ওই জোটের সব কর্মসূচি থেকে বিরত থাকবে। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে তারা বিষয়টি বিবেচনা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দিয়েছিল যে, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন তাদের দলের বা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরবর্তীতে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে তারা পুনরায় আপত্তি জানায়।

খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের মতো দলগুলোর জোট ত্যাগের ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নেজামে ইসলাম পার্টির জোট ছাড়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, ‘নেজামে ইসলাম পার্টির ব্যাপারে কোনো কিছু জানা নেই।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

১১ দলীয় জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম পার্টি

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬