লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ইসরাইলি সেনাবাহিনীর

ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যেকোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলের দখল করা এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের সামনে এ কথা বলেন।

ইয়াল জামির তার বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টে সংঘাত বা সামরিক অভিযান এখনো শেষ হয়নি। সব পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

ইসরাইলি সেনাপ্রধান আরও বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন হলে ইসরাইলি বাহিনী দেশের আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে।

উল্লেখ্য, দুই পক্ষের যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননের অনেক পয়েন্টে দখলদারি বজায় রেখেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহর অস্ত্রসংবরণ এবং ইসরাইলের পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে এর মধ্যেই দক্ষিণ লেবাননে পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে চিকিৎসাধীন তরুণীর মৃত্যু

সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ইসরাইলি সেনাবাহিনীর

প্রকাশিত হয়েছে: ০২:৩০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬