লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার হুমকির পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা মিছিল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানানো হয়েছে—এমন দাবির প্রেক্ষিতে ইরানকে পাল্টা হুমকি দিয়েছেন ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরান সরকার যদি তাকে হত্যার হুমকিতে বাস্তবে কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র এর কঠোর জবাব দেবে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চারিত এই হুমকি যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে এক হাজার মিসাইল প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো ইসলামিক রিপাবলিক অব ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। তিনি আরও যোগ করেন, এর পর আরও হাজার হাজার মিসাইল তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে, সামরিক বাহিনীকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্যমতে, মার্কিন সামরিক বাহিনী এক বছরের মধ্যে ইরানের সব এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম; প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি নতুন ও সুনির্দিষ্ট ইরানি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে। সিএনএন-এর একটি সূত্রের তথ্যমতে, নতুন ইসরায়েলি গোয়েন্দা তথ্যে এই সক্রিয় ও নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত বিবরণ রয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালও এই হুমকিকে নতুন বলে উল্লেখ করেছে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

হত্যার হুমকির পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬