লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের মাহশাহরে মার্কিন হামলায় নিহত ১, আহত ৪

ইরানের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।

এর আগে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মেহের ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করলেও তখন পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট ছিল না। পরবর্তীতে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, দ্বীপটিতে শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে তিনি জানান, এসব হামলা মূলত সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত রবিবার রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা, অবরুদ্ধ এমপি ও পরিবার

ইরানের মাহশাহরে মার্কিন হামলায় নিহত ১, আহত ৪

প্রকাশিত হয়েছে: ০২:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬