লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় ১২ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হুতিদের এই কর্মকাণ্ড অত্যন্ত খারাপ। হামলার বিষয়টি জানার পর তিনি হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান এবং খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।

মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতিদের যোগাযোগ রয়েছে। তিনি বলেন, আমরা হয়তো যুদ্ধে যোগ দিতে পারি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা সবেমাত্র সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে পেরেছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্রাম্প সৌদি আরব ও সে দেশের জনগণের প্রতি সমর্থন জানিয়ে হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গত জুলাই মাসে ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি ভূখণ্ডে হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ও সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে চালানো এই হামলায় ১২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি-নেতৃত্বাধীন জোট রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। খবর আলজাজিরার।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির ব্যস্ততায় মৃৎশিল্পীরা

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলা, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬