লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে আজও ভারী বৃষ্টির শঙ্কা, বাড়ছে নদী ও নগরের সংকট

গত কয়েক দিন ধরে দেশজুড়ে চলমান টানা ও ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদ-নদীর পানি বাড়তে থাকায় চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, অন্যদিকে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা নাগরিক জীবনকে সংকটাপন্ন করে তুলেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকার আবহাওয়া নিয়েও উদ্বেগ কাটছে না। এর আগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

দেশজুড়ে আজও ভারী বৃষ্টির শঙ্কা, বাড়ছে নদী ও নগরের সংকট

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬