লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের কথা বলাকে কেন্দ্র করে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে এখন থেকে নীরব থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে আর কোনো কথা বলবেন না; বরং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা পর্যবেক্ষণ করবেন।

জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান আলোচক হিসেবে অংশ নেন। এ সময় তিনি অভিযোগ করেন, তাকেও হামলার শিকার হতে হয়েছে এবং হামলাকারীরা কথা বলার বিষয়টিকেই আক্রমণের জাস্টিফিকেশন বা অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে। তিনি বলেন, পুরো বাংলাদেশে ওনারা কতটুকু বাড়তে পারেন, আমরা সেই মাত্রাটা দেখব।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে ফেরার সময় এই হামলা চালানো হয়, যাতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। নাসীরুদ্দীন পাটওয়ারী এই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে ঘটনাস্থলে রওনা হওয়ার কথা জানান।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে দলটির নেতাদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে এনসিপি বিক্ষোভের ডাক দিলে বিএনপি ও ছাত্রদল পাল্টা সমাবেশের ঘোষণা দেয়, যার ফলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পুলিশের বাধার মুখে এনসিপি নেতারা প্রতিবাদ মিছিল করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জমা দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে আজই এফআইআরের কপি পাওয়া যাবে।

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে দাবি করে তিনি সরকারের প্রতি সহিংস রাজনীতি বন্ধের আহ্বান জানান। হবিগঞ্জের হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, আলিফের চোখ হারানোর বিষয়টি যেন তারেক রহমান দেখেন।

নাহিদ ইসলাম এ সময় সরকারের কড়া সমালোচনা করে বলেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ—প্রতিটি ঘটনায় সরকারের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার বা গণতান্ত্রিক পরিবর্তন চায় না এবং পুরোনো কায়দায় বিরোধী দলকে আক্রমণ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সন্ত্রাসের পথ বেছে নেয়, তবে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে, কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মেয়াদ ফুরালেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত হয়েছে: ০৩:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬