লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা কবলিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারেনি বা পরীক্ষাকেন্দ্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং জরিপ প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পুনঃপরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বর্ষা মৌসুমে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতির দিকে নজর রাখছে। কোনো কেন্দ্রে পানি উঠলে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের কেন্দ্র পরিবর্তনের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছিল, যেখানে মাঠ তলিয়ে যাওয়ায় দ্রুত কেন্দ্র পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। প্রয়োজনে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশ্নপত্র সংরক্ষিত রয়েছে। সবশেষে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে, যেখানেই প্রয়োজন হবে, নিয়ম অনুযায়ী পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে নেতৃত্বের পরিবর্তন নিয়ে বিসিবি বোর্ড সভায় উত্তাপ

বন্যা কবলিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬