লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশে ভারত কিংবা যুক্তরাষ্ট্রের মতো কোনো দেশেরই আধিপত্য মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জাতীয় ছাত্রশক্তি’ এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় নাহিদ ইসলাম বলেন, দেশের সীমান্ত রক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যেই মূলত জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যের কাছে মাথা নত করবে না—তা সে ভারতই হোক কিংবা আমেরিকা।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আন্দোলনের দিনগুলোতে তারা সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের জন্য অপেক্ষা করতেন। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছিলেন বলে তিনি স্মরণ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদানের কাছে পুরো জাতি ঋণী হলেও বিভিন্ন সময়ে এই বিদ্যাপীঠের অবদানের সঠিক মূল্যায়ন বা স্বীকৃতি মেলেনি। তাই বর্তমান সরকারের কাছে এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জোর দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামো গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি জরুরি হলো নৈতিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষা। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ভিসি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, তা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পূর্ণাঙ্গ পর্ষদ ও এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, বাড়ছে সংকট

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬