লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার উপদেষ্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাহ্দী আমিন বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে ৭টি বন্যাকবলিত জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে এই অনুষ্ঠানে ছুটে এসেছে। শিক্ষার্থীদের এই আবেগ ও ভালোবাসা প্রমাণ করে যে, একজন জননেতা রাষ্ট্র পরিচালনায় এলে কীভাবে মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এবং তার হাতকে শক্তিশালী করে আমরা বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব, যেখানে শিক্ষার্থীরা হবে আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর ও অগ্রদূত।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীরা প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখবে এবং আগামীর বাংলাদেশের কান্ডারী হিসেবে নিজেদের প্রমাণ করবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্য ও সাফল্য তুলে ধরেছে, যা তাদের প্রতিকূলতাকে জয় করার মানসিকতার প্রতিফলন। প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী, ৬৫,০০০ স্কুলে একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং ২ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে, শিক্ষার্থীরা নিজেরাই এই গাছগুলোর পরিচর্যা করবে। মানবিক মূল্যবোধ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে তারা বাংলাদেশের পতাকাকে বিশ্বমঞ্চে আরও উঁচুতে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে মাহ্দী আমিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার তৃণমূলে ছুটে গিয়ে ভালো শিক্ষক, শিক্ষার্থী ও কারিকুলাম নিশ্চিত করতে চেয়েছেন। সরকার প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতাকে মূল্যায়ন করতে চায়। ইতিমধ্যে ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আগামীতে ‘প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’ আয়োজনের পৃষ্ঠপোষকতা প্রদানের ঘোষণা দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার উপদেষ্টার

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬