লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৫ জুলাই) তারা সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, পদত্যাগকারী এই ১৭ জনই জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা। এছাড়াও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন আরও ১৫ জন। তারা হলেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অভিযোগ, বর্তমান সরকার গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা দেখাচ্ছে এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের পাঁয়তারা করছে। এসবের প্রতিবাদ স্বরূপ তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পদত্যাগপত্রে আইন কর্মকর্তারা উল্লেখ করেছেন, এতদিন তারা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারা আর পদে থাকতে আগ্রহী নন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সিলেটে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬