লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত ১৭ ফেব্রুয়ারি নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এই বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড

পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬