লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ শাসনামলে শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: মনিরুল হক

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হলেও শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, শিক্ষাখাতকে পুনর্গঠনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সরকার ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে।

মনিরুল হক চৌধুরী বলেন, তিনি ‘এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে কাজ করছেন, যা সরকারের কাছে উপস্থাপন করা হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লায় একটি শিক্ষক সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সমাবেশে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরবেন। বর্তমান সরকার শিক্ষকদের সমস্যা সমাধানে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।

শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, একজন শিক্ষকই শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারেন। তিনি নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে জানান, গণিতে দুর্বল থাকা সত্ত্বেও শিক্ষক কোরবান আলী স্যারের আন্তরিক পরিচর্যায় তিনি মাধ্যমিক পরীক্ষায় গণিতে লেটার মার্কস পেয়েছিলেন।

প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে। নতুন মহাপরিচালক (ডিজি) তাকে জানিয়েছেন যে, স্থানীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত বদলি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং জহুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

আওয়ামী লীগ শাসনামলে শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: মনিরুল হক

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬