লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, তা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া দলের ইশতেহার অনুযায়ী সম্পন্ন করার বিষয়টি স্পষ্ট করা আছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সভায় চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। আলাপ-আলোচনার মাধ্যমেই এর সমাধান করা উচিত। তিনি জানান, এ বিষয়ে সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলগুলোকে এই কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৩: ১০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৩: ১৫

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ২০ বছর বয়সী যুবকের

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত হয়েছে: ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬