লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছাড়াল তিন নদীর পানি

দেশের তিনটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদী, সুনামগঞ্জের সুরমা নদী এবং নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধির ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় বন্যার পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা এবং তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। একই সাথে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাতেও বন্যার আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে, যা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দিন স্থিতিশীল থাকতে পারে। তবে নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি হ্রাস পাওয়ায় সেখানে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁয় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাজু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেলেও আগামীকাল তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৫ দিন পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তিস্তা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, তবে ধরলা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানালেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১৪ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছাড়াল তিন নদীর পানি

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬