লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের নয়াদিল্লিতে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রটি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে এই আমন্ত্রণটি জানানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও, এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬