লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদা সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি, ২ বিএসএফ সদস্য নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের গুলিতে তাঁরই দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। তিনি হঠাৎ করেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন গুরুতর আহত হন। হতাহত ও অভিযুক্ত সকলেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু। আহত জওয়ান বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত শিবম মিশ্রের বিষয়ে বিএসএফ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে বাহিনীর অভ্যন্তরীণ আইনে তিনি শাস্তি পেয়েছিলেন। মাত্র কয়েক দিন আগেই তাঁর সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাঁকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বৈষ্ণবনগর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও এই ঘটনার জন্য একটি পৃথক বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

৩১ জুলাই: সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের বাধা

মালদা সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি, ২ বিএসএফ সদস্য নিহত

প্রকাশিত হয়েছে: ০৬:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬