লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পর্যটন এলাকায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়পাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, থানচি থানা পুলিশ, বিজিবি এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

নিখোঁজ পর্যটকের বিষয়ে জানা যায়, ১৩ সদস্যের একটি পর্যটক দল বেলা তিনটার দিকে থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার এলাকা হয়ে টেন্ডুমুখ এলাকায় ঘুরতে গিয়েছিল। পরবর্তীতে টেন্ডুমুখ থেকে দুটি নৌকায় করে বড়পাথর এলাকায় পৌঁছানোর পথে সাঙ্গু নদীর প্রবল স্রোতের মুখে পড়ে একটি নৌকা ডুবে যায়। এতেই ওই পর্যটক নিখোঁজ হন।

থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার জানান, নৌকা ডুবে একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি এবং পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার পিয়ার মোহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম বিজিবির সাথে যৌথভাবে উদ্ধার কাজে যোগ দিয়েছে।

নিখোঁজ হওয়া পর্যটক বিষয়ে জানা যায়, বেলা তিনটার দিকে থানচি-আলীকদম সড়কের ২১ কিলো এলাকা হয়ে ১৩ সদস্যদের একটি পর্যটক দল টেন্ডুমুখ এলাকায় বেড়াতে যায়, পরবর্তীতে টেন্ডুমুখ এলাকা হতে ২টি নৌকাযোগে বড়পাথর এলাকায় পৌছানোর পর সাঙ্গু নদীর অতিরিক্ত স্রোতের কারণে নৌকা ডুবে ১ জন পর্যটক নিখোঁজ হয়।

জনপ্রিয় সংবাদ

লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রাকিব হাসান

বান্দরবানের সাঙ্গু নদীতে নৌকা ডুবে পর্যটক নিখোঁজ

প্রকাশিত হয়েছে: ০১:৪৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬