লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রোববার সপরিবারে বঙ্গভবন ত্যাগ করবেন বলে জানা গেছে। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া এই রাষ্ট্রপতির পরবর্তী আবাসস্থল হবে গুলশানের ১২৩ নম্বর রোডে অবস্থিত তার নিজ বাসা ‘গ্রিন ভিলা’।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত কয়েকদিন আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পেরেছিলেন। অধস্তন কর্মকর্তাদের চলতি মাসের মধ্যে বঙ্গভবন ছাড়ার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিদায়ী রাষ্ট্রপতির বঙ্গভবন ছাড়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তার মনোনীত কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত মালামাল গুছিয়ে নিয়েছেন।

শুক্রবার বিকেলে ‘গ্রিন ভিলা’র সামনে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান নীরবতা বিরাজ করছে। বাসার ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছেন। বাসাটিকে বসবাসের উপযোগী করার অংশ হিসেবে সেখানে টুকিটাকি কাজও সম্পন্ন হয়েছে। এমনকি শুক্রবার বিকেলে সেখানে নতুন টেলিফোন লাইন স্থাপনের কাজও হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিসিএম আব্দুর রাজ্জাক জানান, সরকারিভাবে তারা নতুন টেলিফোন সংযোগ দিতে এসেছেন। রাষ্ট্রপতি হওয়ার পর এর আগের লাইনটি বাদ দেওয়া হয়েছিল।

বাসার নিরাপত্তাপ্রহরী মাছুম জানিয়েছেন, মো. সাহাবুদ্দিন এই বাসার পঞ্চম তলায় থাকবেন। তিনি আরও জানান, প্রায় তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক লোকের বহর নিয়ে এই বাসায় এসেছিলেন। সেদিন বেলা পৌনে ১২টার দিকে এসে রাত পৌনে ৯টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন ছিল লুটপাটের সুযোগ: রিজভী

আগামীকাল সপরিবারে বঙ্গভবন ছাড়বেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬