লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার বাসিন্দা আফসার উদ্দিনের ছেলে।

ঘটনার খবর পাওয়ার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

জনপ্রিয় সংবাদ

বাজারে আটা ও ময়দার দাম বেড়েছে, কমেনি মুরগি-ডিম ও মাছের দাম

কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬