লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ হাজার ৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। শনিবার বিকেলে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার প্রয়াত তমিম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। কোস্টগার্ডের ভাষ্যমতে, গত ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ইনানী স্টেশনের একটি বিশেষ দল মেরিন ড্রাইভ এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সৈকত যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় হাফেজ উল্লাহর কোমরে মোড়ানো অবস্থায় ইয়াবার চালানটি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগেও হাফেজ উল্লাহর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। র‍্যাব-৭ এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছিল। সে সময় একটি বাসের ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকার করেছিলেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর জানান, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে পুরোনো কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে তিনি বর্তমানে দলের কোনো কমিটিতে বা পদে নেই।

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসায় ভাড়াটে রাখলে বরাদ্দ বাতিল করবে আবাসন পরিদপ্তর

৪ হাজার ৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত হয়েছে: ০৩:০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬