লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন, সরানো হলো উড়োজাহাজ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন লাগার পর তাৎক্ষণিক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হ্যাঙ্গারে থাকা দুটি উড়োজাহাজ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে বিমানবন্দর সূত্রগুলো দাবি করেছে যে, স্কাই ক্যাপিটাল নামের একটি এয়ারলাইন্সের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশনের নিয়োগ ও পদোন্নতির ক্ষমতা কেন্দ্রীয় নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন, সরানো হলো উড়োজাহাজ

প্রকাশিত হয়েছে: ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬