লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ যোগাযোগের টেকসই উন্নয়ন ও তথ্য যাচাইয়ের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে এই সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

উপজেলা এলজিইডি আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী মো. মাসুদার রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এছাড়া জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন একই প্রতিষ্ঠানের জিআইএস অ্যানালিস্ট ফাহিম সাহারিয়ার। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ সড়কের সঠিক কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ ও অগ্রাধিকার তালিকা তৈরি করা গেলে পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী সড়ক উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্যের ওপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে, যার ফলে কাজের স্বচ্ছতা ও কার্যকারিতাও বৃদ্ধি পাবে।

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে প্রশাসনিক বাধা উপেক্ষা করে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ

চিরিরবন্দরে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

প্রকাশিত হয়েছে: ১১:৪৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬