লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের অভাবে ফুলপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চলতি বর্ষায় এই খানাখন্দে ভরা সড়কগুলো স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করায় ছোট-বড় দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সড়কগুলোর নাজুক অবস্থার কারণে যানবাহন বিকল হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিন দেখা যায়, ছনধরা ইউনিয়নের হাটপাগলা মোড় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক বড় বড় গর্ত ও খাদে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, যার ফলে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়। এই সড়কটি সংস্কার না হওয়ায় প্রায় ৪০ গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

একইভাবে ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড় থেকে রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা পর্যন্ত ছয় কিলোমিটার এবং ভাইটকান্দি বাজার থেকে মিচকিপাড়া বাজার পর্যন্ত চার কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ফুলপুর সদর ও ভাইটকান্দি বাজারের ওপর নির্ভরশীল অন্তত ২০টি গ্রামের যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এছাড়া ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় থেকে বওলা ইউনিয়নের বওলা বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার ব্যস্ততম সড়কটির সিংহভাগই বর্তমানে খানাখন্দে ভরা। বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করে, কিন্তু বর্তমান বেহাল দশার কারণে এটি এখন চলাচলের অনুপযোগী।

ভুক্তভোগী এলাকাবাসী অনতিবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, তিনি সড়কের দুরবস্থা সম্পর্কে অবগত আছেন এবং জনস্বার্থে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

সংস্কারের অভাবে ফুলপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

প্রকাশিত হয়েছে: ১২:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬