লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বনকর্মীদের ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদ অভিযান চলাকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি করেন।

অভিযোগ অনুযায়ী, গত সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালায় বন বিভাগ। এ সময় একদল দখলদার সংঘবদ্ধ হয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম ও মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হয়েছেন। বন বিভাগের দাবি, অভিযানের সময় তাদের ব্যবহৃত সরকারি সরঞ্জামও ভাঙচুর করা হয়েছে।

আহত বনকর্মীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার এজাহারে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়ার ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি দায়িত্ব পালনকালে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বর্তমানে ওই এলাকায় সংরক্ষিত বন দখল ও হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভান্ডার? চীন ও রাশিয়ার সঙ্গে সংঘাতের আশঙ্কা

রামুতে বনকর্মীদের ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬