লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের মোবাইল থেকে ফিরিয়ে খেলার মাঠে আনতে হবে: আমিনুল হক

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি মনে করেন, কেবল শিশুদের খেলার মাঠে পাঠানোই যথেষ্ট নয়, বরং অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

শনিবার রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমিনুল হক পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিশুদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের ওপর অতিনির্ভরতা কমিয়ে মাঠমুখী করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এর অংশ হিসেবে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। এই কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষকে রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতন করবেন। এছাড়া, খেলার মাঠে প্রবীণদের হাঁটার সুবিধার্থে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১ জুলাই থেকে এর অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করলে তাদের ভেতর থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ উঠে আসবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করল বিএনপি

শিশুদের মোবাইল থেকে ফিরিয়ে খেলার মাঠে আনতে হবে: আমিনুল হক

প্রকাশিত হয়েছে: ০১:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬