লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিজিবির পোশাক ও ওয়াকিটকি সহ ৩ ডাকাত গ্রেপ্তার

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে কোতয়ালী থানাধীন ষষ্ঠিতলা এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুজ্জামান ও তার দল এই তিন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় এক সেট বিজিবির পোশাক, দুই সেট স্টীলের হাতকড়া, দুই পিস ওয়াকিটকি সেট এবং ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার শার্শা থানার গোগা গাজী পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ উজ্বল হোসেন (৩০) ও মোঃ আনারুল ইসলাম (৩২) এবং হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ষষ্ঠিতলায় রবিন্দ্রনাথ শাহার বাড়ির তৃতীয় তলার পূর্বপাশের একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়। পুলিশ দরজা খুলতে বললে ভিতর থেকে একজন উচ্চস্বরে নিজেকে বিজিবি সদস্য বলে পরিচয় দেয়। পরবর্তীতে বাড়ির মালিকসহ পুলিশ রুমের ভেতরে প্রবেশ করলে তারা পরিচয়ের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে তারা নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া উজ্জ্বলের নামে ইতিপূর্বে ৫টি এবং আনারুলের নামে ১টি মামলা চলমান রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গুম প্রতিরোধে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন

যশোরে বিজিবির পোশাক ও ওয়াকিটকি সহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:১৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬