লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে এক রাতেই ৪ কৃষকের সেচপাম্প চুরি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মাঠ থেকে একই রাতে চারজন কৃষকের চারটি সেচপাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মাঠ থেকে এই পাম্পগুলো খুলে নিয়ে যায়।

পরদিন সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখতে পান যে তাদের ব্যবহৃত সেচপাম্পগুলো নেই। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মন্ডলের ছেলে আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি এবং আব্দুস সালাম।

একই রাতে চারজন কৃষকের পাম্প চুরি হয়ে যাওয়ায় তারা তাদের খেতের সেচকাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম জানান, মাঠে ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল তাদের প্রধান ভরসা। হঠাৎ করে পাম্প চুরি হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যুবদল নেতা হত্যাসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার

মহেশপুরে এক রাতেই ৪ কৃষকের সেচপাম্প চুরি

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬