লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় খালেদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

পাবনায় খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি, সরকারি টেন্ডারে হস্তক্ষেপ, অবৈধ দখল এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে কয়েক শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

পাবনা জুলাই ঐক্য পরিষদের সদস্য আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাস, জাতীয় নাগরিক কমিটির পাবনা জেলা যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লিওন, পাবনা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মিরাজুল ইসলাম মিরাজ, জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ করিম তন্ময় এবং পাবনা চেম্বার অব কমার্সের পরিচালক ইমামুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, খালেদ হোসেন পরাগ বিভিন্ন ব্যবসায়ী ও ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন। এছাড়াও সরকারি হাসপাতাল ও গণপূর্ত বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডার প্রক্রিয়ায় হস্তক্ষেপ, সরকারি জায়গা দখল এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকির মতো কর্মকাণ্ডে তিনি জড়িত। তাদের দাবি, এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের কাছেও তথ্য রয়েছে। তাই নিরপেক্ষ তদন্ত করে দোষী প্রমাণিত হলে খালেদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিলে জনমনে আস্থা সুদৃঢ় হবে। তবে খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীর গণহত্যার বিচার দ্রুত শেষ করার অঙ্গীকার ট্রাইব্যুনালের

পাবনায় খালেদ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০১:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬