লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরুর ইঙ্গিত দিলেন ডনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা আজ সোমবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যে বিশাল সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল, সেটি তিনি স্থগিত করেছেন। ট্রাম্পের ভাষ্যমতে, মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীরা হামলার প্রস্তুতি দেখে এর পরিসর বুঝতে পেরেছিল এবং তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পথে এগোতে অনুরোধ করেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে, কারণ একটি চুক্তির সীমারেখা ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, তেহরান হামলা স্থগিত রাখার জন্য কোনো অনুরোধ করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি সংক্রান্ত একটি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের অংশীদার সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাকে সপ্তাহান্তে সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু তারা অনুরোধ করেছে কারণ তারা বিশ্বাস করে হরমুজ প্রণালি ও পারমাণবিক ইস্যুতে একটি চুক্তি হতে যাচ্ছে। তবে সোমবারের আলোচনায় কারা অংশ নেবেন বা কোথায় বৈঠক হবে, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কিছু বলেননি। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা যখন চাই, তখনই প্রস্তুত, তবে আমি মানুষ হত্যা করতে চাই না।

এর আগে শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিশ্বের ভবিষ্যৎ কল্যাণে তা বাতিল করা হয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পর সোমবার এশিয়ার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৩ দশমিক ৯৮ ডলারে এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে ৮০ দশমিক ৭৪ ডলারে নেমে এসেছে।

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা জানিয়েছেন, তেহরান শত্রুপক্ষের যেকোনো হুমকিকে বাস্তব হিসেবেই বিবেচনা করে এবং তারা কখনোই নিষ্ক্রিয় থাকবে না। অতীতেও ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর হুমকি দেয়ার পর কূটনীতিকে সুযোগ দেয়ার কথা বলেছেন। এছাড়া যুদ্ধ ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন জনগণের মধ্যে অসন্তোষের যে জরিপ প্রকাশিত হয়েছে, তা নভেম্বরের নির্বাচনের আগে রিপাবলিকান কৌশলবিদদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

বেসামরিক পারমাণবিক সহযোগিতার নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরুর ইঙ্গিত দিলেন ডনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬