লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, দিবসটিকে ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো কুচক্রী মহল যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে র‍্যাব পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব। প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগাম তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

অনুষ্ঠানস্থল, পদযাত্রা ও রোডমার্চের নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এসব এলাকায় ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নজরদারি চালাবেন। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

৫ আগস্ট ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

প্রকাশিত হয়েছে: ০৬:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬