লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্দোলনের শহীদদের স্মরণ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ফের মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, ১৪৪ ধারা জারির আবেদন

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি

প্রকাশিত হয়েছে: ০৬:৩১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬