লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩ দিনের ছুটি: গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

টানা তিন দিনের সরকারি ও সাপ্তাহিক ছুটি ঘিরে শিল্পনগরী গাজীপুরের মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। পরিবারের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকসহ সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের তীব্র উপস্থিতি লক্ষ করা গেছে।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা যায়। ভোর থেকেই ব্যাগ, লাগেজ ও শিশুদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন শত শত মানুষ। যাত্রীদের এই অতিরিক্ত চাপের কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনের চলাচলকে ধীরগতির করে তুলেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটি পেয়েছেন কর্মজীবী ও শ্রমিকরা। এই দীর্ঘ ছুটির সুযোগে বিপুলসংখ্যক মানুষ একযোগে ঢাকা ও গাজীপুর ছাড়ছেন। তবে বাড়ি ফেরার আনন্দের পাশাপাশি বাড়তি ভাড়া ও টিকিট সংকটের কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকশ টাকা বেশি আদায়ের অভিযোগ উঠেছে।

চন্দ্রা ত্রিমোড়ে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রী জেরিন আক্তার জানান, তিন দিনের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য কাউন্টারে এসে কোনো টিকিট পাচ্ছেন না। ৭০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। আরেক যাত্রী ইকলাছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য ছুটির সময়ে বাসভাড়া বেড়ে যাওয়া নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫০০ টাকার ভাড়া এখন ৮০০ টাকা চাওয়া হচ্ছে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, অতিরিক্ত যাত্রীর চাপের কারণে পরিবহনের সংকট তৈরি হয়। এই সময়ে কিছু গাড়ি কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিভিন্ন কারণে ভাড়া কিছুটা বেড়ে যায়।

এদিকে মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন জানান, ভোর থেকেই মহাসড়কে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১৫, এলাকায় আতঙ্ক

টানা ৩ দিনের ছুটি: গাজীপুরের মহাসড়কে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬