লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করল সৌদি আরব

বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর—এই চার দেশের উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নতুন এই নিয়মের আওতায় প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের খাদ্য ভাউচারের অর্থ সরাসরি উমরাহ ভিসার মোট ফির সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, রবি-উল-আউয়াল মাসের প্রথম দিন থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর হবে। এই উদ্যোগের মাধ্যমে উমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন এবং খাবারসহ অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হবে। বর্তমানে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রত্যেক উমরাহযাত্রী তাদের ভিসার সঙ্গে সংযুক্ত একটি ইউনিক বা স্বতন্ত্র কোড পাবেন। সেই কোড ব্যবহার করে নুসুক অ্যাপের তালিকাভুক্ত অনুমোদিত রেস্তোরাঁগুলো থেকে খাবার সংগ্রহ করা যাবে।

সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাদ্যসেবা নিশ্চিত করা, অননুমোদিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করা এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত করা। তবে এই নতুন নীতির ফলে উমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলো ইতিমধ্যে তাদের উমরাহ প্যাকেজ ও মূল্যের বিষয়টি পুনর্বিবেচনা করতে শুরু করেছে।

দ‍্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর থেকে আগত উমরাহযাত্রীদের ক্ষেত্রে রবি-উল-আউয়াল মাসের ১ তারিখ থেকে এ নিয়ম কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

শিবির সভাপতিকে ছাত্রদলের পাল্টা চ্যালেঞ্জ: ‘১০-২০ জন সভাপতিও কিছু করতে পারবে না’

উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করল সৌদি আরব

প্রকাশিত হয়েছে: ০১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬