লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সোমবার নিজের ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি আন্দোলনের ওই সময়ের বিভিন্ন ঘটনার বর্ণনায় এ তথ্য তুলে ধরেন।

পোস্টে আব্দুল কাদের জানান, এক দফার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এর অংশ হিসেবে তিনি ছাত্রদলের রাকিব ও নাছিরের সঙ্গে যোগাযোগ করেন। আব্দুল কাদেরের দাবি, নাছির উদ্দীনকে এক দফার বিষয়টি জানানো হলে তিনি বলেছিলেন, “তাহলে এই ব্যাপারটা আমি চেয়ারম্যান স্যারের (তারেক রহমান) সঙ্গে আলাপ করে নিই।” পরবর্তীতে রাতে নাছির তাকে জানান, “এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো।”

তিনি আরও বলেন, এক দফা ঘোষণার বিষয়ে ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা নিজ নিজ দলের সঙ্গে আলোচনা করে ইতিবাচক অবস্থান জানিয়েছিলেন। এরপরই ঘোষণাপত্র প্রস্তুত ও তা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হয়। আব্দুল কাদের দাবি করেন, ওই সময় মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির বিষয় বিবেচনা করে তিনি দ্রুত এক দফার ঘোষণার পক্ষে ছিলেন। এক দফা ঘোষণার আগে সমন্বয়কদের মধ্যে আলোচনা ও মতপার্থক্য থাকলেও, তার লক্ষ্য ছিল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছানো।

আব্দুল কাদের আরও দাবি করেন, এক দফা ঘোষণার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনো নির্দিষ্ট পক্ষের চাপ বা নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আব্দুল কাদেরের এই ফেসবুক পোস্টের আগে ও পরে এ বিষয়ে ছাত্রদল নেতা নাছির, তারেক রহমান বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত সামনে আসেনি।

জনপ্রিয় সংবাদ

দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী

এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়

প্রকাশিত হয়েছে: ০১:০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬