লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন কূটনীতিক আব্দুল মুহিত

কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই বছরের চুক্তিতে তাকে এই নতুন দায়িত্ব দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার আগে মোহাম্মদ আব্দুল মুহিত ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন নিয়োগের ফলে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি (এলপিআর) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে তার দায়িত্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। লন্ডনে হাইকমিশনার হিসেবে তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা আব্দুল মুহিত ফরেন সার্ভিস একাডেমির প্রধান হওয়ার আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়সমূহে ঢাকার স্থায়ী প্রতিনিধি ছিলেন। পাশাপাশি অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন অভিজ্ঞ এই কূটনীতিক।

কূটনৈতিক ক্যারিয়ারে ২০১৫ সালের আগস্ট থেকে পাঁচ বছর ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আব্দুল মুহিত। এর আগে তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া কুয়েত, রোম ও দোহা মিশনেও বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা আব্দুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হলেন কূটনীতিক আব্দুল মুহিত

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬