লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চে জ্বালানি অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না: আব্দুস সালাম

গ্যাস ও বিদ্যুতের দাবিতে আয়োজিত লংমার্চ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। শনিবার দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, এই লংমার্চ করে কোনো লাভ নেই। বরং ১১ দলীয় ঐক্য তাদের কর্মসূচিতে যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে, তা শুধুই অপচয়।

আব্দুস সালাম বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা। তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতায় বসার পরপরই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমান সরকার বিপুল পরিমাণ ঋণ মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। তবে তিনি দাবি করেন, মাত্র ছয় মাসের মধ্যেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। এজন্য বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তবে, মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

লংমার্চে জ্বালানি অপচয় ছাড়া আর কিছুই হচ্ছে না: আব্দুস সালাম

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬