লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগগুলো অনুসন্ধানের লক্ষ্যে সংস্থাটি চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে দুদক সূত্র জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগ, বদলি, কেনাকাটা সিন্ডিকেট এবং বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে আসিফ মাহমুদসহ এই চারজনের বিরুদ্ধে। এছাড়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি সুবিধা আদায়ে ঘুষ গ্রহণ এবং অর্থপাচারসংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তাধীন অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠনের প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার বিষয়গুলো। দুদক জানিয়েছে, এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং এটি শেষ হওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক

প্রকাশিত হয়েছে: ০৭:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬