লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তার সরকারি দাপ্তরিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন। রাষ্ট্রপতির প্রধান কার্যালয় ও বাসভবন হিসেবে পরিচিত বঙ্গভবনে বসেই তিনি অফিস করবেন বলে জানিয়েছেন। তবে বসবাসের জন্য তিনি বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনটিই ব্যবহার করবেন।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য যে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত শুক্রবার দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। একই দিন বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) তার আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। একই দিন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। কর্মসূচির বিস্তারিত অনুযায়ী, রোববার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

জনপ্রিয় সংবাদ

সংসদের তৃতীয় অধিবেশন: সংস্কার ও পদ বণ্টন নিয়ে বাড়ল দূরত্ব

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬