লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি বাসভবন বঙ্গভবনে গেলেন হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। যদিও তিনি বঙ্গভবনে অফিস করবেন, তবে সেখানে বসবাস করবেন না। তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনেই থাকবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে গত ২৪ জুলাই শুক্রবার পদত্যাগ করেন। তার পদত্যাগের দুই দিন পর রোববার তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১: ২৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১: ৩০

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি বহরে হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

প্রকাশিত হয়েছে: ০৫:৩৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬